নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানের অংশ হিসেবে ১৭ জুন সকাল ৮টা ৫০ মিনিটে থানার ১ নম্বর ওয়ার্ডের হিরাঝিল ৪ নম্বর গলির পাকা সড়কের পাশে অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন পারভেজকে তল্লাশি করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে জব্দকৃত মাদক আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়।
গ্রেপ্তার হওয়া পারভেজের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নীলা পূর্ব সিকদারপাড়া এলাকায়। তার পিতা মো. রফিকুল ইসলাম এবং মাতা আনোয়ারা বেগম।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, পারভেজের বিরুদ্ধে টেকনাফ থানায় আগেও একাধিক মাদক মামলা রয়েছে। বিষয়টি যাচাই করে তার সঙ্গে কোনো সংঘবদ্ধ মাদক চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্তের আওতায় আনা হচ্ছে।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, শুধু খুচরা পর্যায়ের কারবারিদের গ্রেপ্তার করলেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। বরং মাদকের উৎস, সরবরাহকারী, অর্থদাতা এবং পুরো নেটওয়ার্ক শনাক্ত করে আইনের আওতায় আনতে কার্যকর তদন্ত প্রয়োজন।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ, জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন