বি পি নিউজ ২৪

আড়াইজাহারে আ'সামি ধরতে যাওয়ায় পি'টিয়ে আ'হত করা হয় ডিবির ৩ সদস্যকে

প্রকাশ : ১৯ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আড়াইজাহারে আ'সামি ধরতে যাওয়ায় পি'টিয়ে আ'হত করা হয় ডিবির ৩ সদস্যকে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য। পরে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে এসআই মামুন মাতুব্বরের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরের দিকে চার সদস্যের একটি ডিবি দল গাউছিয়া এলাকায় অভিযানে যায়। এ সময় অভিযুক্ত ব্যক্তির পক্ষের লোকজন জড়ো হয়ে তাঁদের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ ও কনস্টেবল কবির আহম্মেদকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যায় এবং সেখানে আবারও তাঁদের ওপর হামলা চালায়।

খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এদিকে হামলার সময় ডিবির অপর সদস্য কনস্টেবল আকাশ আহমেদ পাশের একটি ওয়াশরুমে থাকায় তিনি অক্ষত ছিলেন। পরে তিনি ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় গিয়ে পুরো ঘটনা পুলিশকে জানান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঢাকা জেলা ডিবির সদস্যরা সাদা পোশাকে রূপগঞ্জের ভুলতা এলাকায় অভিযানে গিয়েছিলেন। ইউনিফর্ম না থাকায় স্থানীয়দের কাছে তাঁদের পরিচয় স্পষ্ট না হওয়ায় জনরোষের সৃষ্টি হয়। পরে সোনারগাঁ ও আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। বিষয়টি নিয়ে ঢাকা জেলা ডিবির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৯ জুন ২০২৬

আড়াইজাহারে আ'সামি ধরতে যাওয়ায় পি'টিয়ে আ'হত করা হয় ডিবির ৩ সদস্যকে

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ