নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন। পোস্টে তিনি উন্নয়ন প্রকল্পের গুণগতমান বজায় রাখা এবং জনগণের জন্য আনা সহযোগিতার অপব্যবহার না করার আহ্বান জানান।
ফেসবুক পোস্টের শুরুতে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে সালাম জানিয়ে বলেন, জনগণের কাছে তাকে ছোট করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি তার আকুল আবেদন রয়েছে।
পোস্টে এমপি আবুল কালাম উল্লেখ করেন, নিজের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন দপ্তর থেকে জনগণের জন্য তিনি নানা ধরনের সহযোগিতা সংগ্রহ করে আনেন। সেই সহযোগিতা যেন কেউ অপব্যবহার না করেন, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন।
এ ছাড়া, নেতাকর্মীদের মাধ্যমে বাস্তবায়ন করা উন্নয়ন প্রকল্পগুলো চুক্তির শর্ত অনুযায়ী যথাযথ গুণগতমান বজায় রেখে সম্পন্ন করার আহ্বানও জানান তিনি।
পোস্টের শেষাংশে এমপি আবুল কালাম হুঁশিয়ারি দিয়ে বলেন, তার নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্টরা তার ‘অন্য রূপ’ দেখতে পাবেন। একই সঙ্গে তিনি ‘ঐক্যবদ্ধ হই, দেশ ও মানুষের কল্যাণে’ স্লোগান তুলে ধরেন।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন