শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা এড়াতে বিসিকে বিএনপি নেতাদের অবস্থান
নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে কারখানার নিরাপত্তা নিশ্চিত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অবস্থান নিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন শিল্পনগরীর মালিক সমিতির নেতারাও।
বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিসিকের বিভিন্ন সড়ক ও কারখানার প্রবেশপথে তাঁদের অবস্থান করতে দেখা যায়। বহিরাগতদের প্রবেশ ঠেকানো এবং শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে তাঁরা পুরো এলাকায় ঘোরাফেরা করেন।
সারা দেশের মতো নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট ও বিসিক শিল্পনগরীতেও ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলন চলছে। এ পরিস্থিতিতে কারখানাগুলোতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা ক্ষয়ক্ষতি না ঘটে, সে লক্ষ্যেই গত তিন দিন ধরে বিসিক এলাকায় অবস্থান করছেন বিএনপির স্থানীয় নেতারা।
অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদ, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক আলমগীর, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হাসান লিটন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফতুল্লা থানা কৃষক দলের সাধারণ সম্পাদক সুমন মাহমুদ, এনায়েতনগর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রহমত উল্লাহ, যুবদল নেতা আক্তার হোসেন ও পারভেজ এবং স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন, রুপম, রুহুল আমিন ও মোক্তার হোসেনসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতা-কর্মী।
আয়োজকদের ভাষ্য, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো বহিরাগত ব্যক্তি বিসিক এলাকায় প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য শিল্পনগরীর প্রতিটি প্রবেশপথের সামনে তাঁরা অবস্থান নিয়েছেন। মালিক সমিতির নেতাদের সঙ্গে নিয়ে বিভিন্ন সড়কে ঘুরে কারখানাগুলোর নিরাপত্তা পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন তাঁরা।
তাঁদের দাবি, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনের আড়ালে কোনো অপ্রীতিকর ঘটনা বা শিল্পকারখানার ক্ষতি যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতেই এ অবস্থান ও মহড়া দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন