বি পি নিউজ ২৪

সামান্য বৃষ্টিতেই ডুবছে এনায়েতনগরের চাঁদনী হাউজিং, চরম দুর্ভোগে ১৫০ পরিবার

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বর্ষণেই কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে এখানে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার ১৫০টিরও বেশি পরিবার। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় গৃহবন্দী হয়ে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা।

এলাকাবাসীর পক্ষে এই তীব্র জলাবদ্ধতা নিরসনে এবং একটি নতুন সহযোগী সেচ পাম্প স্থাপনের দাবিতে গত ২৫ জুন (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. ফয়েজউদ্দিনের কাছে লিখিত দরখাস্ত প্রদান করেছেন এনসিপির আলিফ দেওয়ান। দরখাস্ত গ্রহণ করে ইউএনও আশ্বাস দিয়ে জানান, উপজেলা পরিষদে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করলে ইউনিয়ন পরিষদ প্রয়োজনীয় বরাদ্দ পাবে এবং নতুন অর্থবছরের তালিকায় এই কাজটি যুক্ত করা হবে।

প্রশাসনের এই দীর্ঘমেয়াদী আশ্বাসে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর বক্তব্য, নতুন অর্থবছর এবং দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার অপেক্ষায় থাকলে চলমান বর্ষা মৌসুমে তাদের দুর্ভোগ চরমে পৌঁছাবে। প্রতিদিনের জোয়ার ও বৃষ্টির পানিতে বাড়িঘর ডুবে থাকলে এলাকায় মহামারী ও চর্মরোগের প্রকোপ দেখা দিতে পারে।

এই মুহূর্তে চরম অনিশ্চয়তায় দিন কাটানো চাঁদনী হাউজিংবাসীর একমাত্র ভরসা স্থানীয় সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল আমিন। জনগণের দৃঢ় বিশ্বাস, তরুণ ও জনবান্ধব নেতা আব্দুল্লাহ আল আমিনই পারেন শাসনগাঁও চাঁদনী হাউজিংবাসীকে এই স্থায়ী জলযট ও অমানবিক দুর্ভোগ থেকে দ্রুত উদ্ধার করতে। তারা এই বিষয়ে এমপি মহোদয়ের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৬ জুন ২০২৬

সামান্য বৃষ্টিতেই ডুবছে এনায়েতনগরের চাঁদনী হাউজিং, চরম দুর্ভোগে ১৫০ পরিবার

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বর্ষণেই কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে এখানে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার ১৫০টিরও বেশি পরিবার। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় গৃহবন্দী হয়ে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা।

এলাকাবাসীর পক্ষে এই তীব্র জলাবদ্ধতা নিরসনে এবং একটি নতুন সহযোগী সেচ পাম্প স্থাপনের দাবিতে গত ২৫ জুন (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. ফয়েজউদ্দিনের কাছে লিখিত দরখাস্ত প্রদান করেছেন এনসিপির আলিফ দেওয়ান। দরখাস্ত গ্রহণ করে ইউএনও আশ্বাস দিয়ে জানান, উপজেলা পরিষদে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করলে ইউনিয়ন পরিষদ প্রয়োজনীয় বরাদ্দ পাবে এবং নতুন অর্থবছরের তালিকায় এই কাজটি যুক্ত করা হবে।

প্রশাসনের এই দীর্ঘমেয়াদী আশ্বাসে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর বক্তব্য, নতুন অর্থবছর এবং দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার অপেক্ষায় থাকলে চলমান বর্ষা মৌসুমে তাদের দুর্ভোগ চরমে পৌঁছাবে। প্রতিদিনের জোয়ার ও বৃষ্টির পানিতে বাড়িঘর ডুবে থাকলে এলাকায় মহামারী ও চর্মরোগের প্রকোপ দেখা দিতে পারে।

এই মুহূর্তে চরম অনিশ্চয়তায় দিন কাটানো চাঁদনী হাউজিংবাসীর একমাত্র ভরসা স্থানীয় সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল আমিন। জনগণের দৃঢ় বিশ্বাস, তরুণ ও জনবান্ধব নেতা আব্দুল্লাহ আল আমিনই পারেন শাসনগাঁও চাঁদনী হাউজিংবাসীকে এই স্থায়ী জলযট ও অমানবিক দুর্ভোগ থেকে দ্রুত উদ্ধার করতে। তারা এই বিষয়ে এমপি মহোদয়ের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ