বক্তাবলীর প্রধানবাড়ির সর্বসম্মতিক্রমে আল-আমিন প্রধান মেম্বার প্রার্থী ঘোষণা
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঐতিহ্যবাহী প্রধানবাড়ি (মেম্বার বাড়ি) থেকে সর্বসম্মতিক্রমে আল-আমিন প্রধানকে মেম্বার প্রার্থী ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ৯টায় গোপালনগর এলাকার প্রধানবাড়িতে আয়োজিত এক পারিবারিক সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানবাড়ির অন্যতম মুরুব্বী গিয়াস উদ্দিন প্রধান। প্রধানবাড়ির সকল সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আল-আমিন প্রধানকে মেম্বার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এ সময় বক্তাবলীর প্রধানবাড়ির যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডে প্রধানবাড়ির প্রতিনিধিরাই জনগণের সেবা করে আসছেন। প্রথমে মরহুম মোহাম্মদ আলী মেম্বার এবং পরবর্তীতে তাঁর সন্তান মরহুম আব্দুল মান্নান মেম্বার দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন নির্বাচনে পরিবারের কয়েকজন সম্ভাব্য প্রার্থীর বিষয়ে আলোচনা করা হয়। সবদিক বিবেচনা করে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে আল-আমিন প্রধানকে প্রধানবাড়ির সর্বসম্মত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
আল-আমিন প্রধান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে আসছেন। তাঁর এই সামাজিক সম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতার বিষয়টিও প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচনায় এসেছে বলে সভায় বক্তারা উল্লেখ করেন।
এ সময় বক্তাবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন বক্তারা। একই সঙ্গে আল-আমিন প্রধানের পক্ষেও সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করা হয়।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন