বি পি নিউজ ২৪

আলীরটেকে ডাকাত সন্দেহে আটক ১, পুলিশকে খবর দিয়েও কয়েক ঘণ্টা অপেক্ষা; আসতে অনীহা

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেখে ফেলায় স্থানীয় দুই ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে চার সদস্যের একটি ডাকাত দলের বিরুদ্ধে। হামলায় দুইজন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ডাকাত দলের একজনকে আটক করা হলেও পুলিশকে খবর দেওয়ার পরও কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে না আসার অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তরের জন্য তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ফোন করে বিষয়টি জানানো হয়। তবে অভিযোগ অনুযায়ী, খবর দেওয়ার পরও কয়েক ঘণ্টা পার হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যদিও এ বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ৭ জুলাই (মঙ্গলবার) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে ডিক্রিরচর খেয়াঘাট এলাকায় কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় এক ব্যক্তি তাদের পরিচয় জানতে চান। এ সময় চার সদস্যের ওই দল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। তাকে উদ্ধার করতে এগিয়ে এলে আরও একজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

একপর্যায়ে স্থানীয়দের প্রতিরোধের মুখে ডাকাত দলের তিন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে আটক করা হয়। পরে খবর পেয়ে আশপাশের এলাকাবাসী ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিকে গণধোলাই দেন।

হামলার শিকার এক ব্যক্তি বলেন, "আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। না হলে আজ আমি লাশ হয়ে থাকতাম। আপনারা আমাকে লাশ হিসেবেই দেখতে পেতেন।"

এলাকাবাসীর অভিযোগ, আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তরের জন্য সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হলেও দীর্ঘ সময় ধরে পুলিশ ঘটনাস্থলে আসেনি। কয়েক ঘণ্টা অপেক্ষার পরও পুলিশ না আসায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এলাকাবাসীর আরও দাবি, আটক ব্যক্তি নিজের পরিচয় সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিলেন। কখনো তিনি রিকাবীবাজার, কখনো মুক্তারপুর, আবার কখনো অন্য এলাকার বাসিন্দা বলে পরিচয় দেন। ফলে তার প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

আলীরটেকে ডাকাত সন্দেহে আটক ১, পুলিশকে খবর দিয়েও কয়েক ঘণ্টা অপেক্ষা; আসতে অনীহা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ