বি পি নিউজ ২৪

শহীদ পরিবারকে সম্মান জানানো সবার দায়িত্ব: ডিসি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শহীদ পরিবারকে সম্মান জানানো সবার দায়িত্ব: ডিসি

জুলাইকে স্মরণ করা কেবল আনুষ্ঠানিকতা বা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আন্দোলনের মূল চেতনা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, জুলাই আন্দোলনের উদ্দেশ্য ছিল এমন একটি সমাজব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি কিংবা সাধারণ মানুষ—সবার অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়েই সেই গণআন্দোলন সংঘটিত হয়েছিল। তাই এখন সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়; রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ নাগরিকের সম্মিলিত অংশগ্রহণে এটি সফল হয়েছে। তাই আন্দোলনের চেতনা ধরে রাখতে সবাইকে আত্মসমালোচনার মাধ্যমে সঠিক পথে থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।

মো. রায়হান কবির জানান, বৈষম্যহীন ও মানবিক নারায়ণগঞ্জ গড়তে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। পরিচ্ছন্ন ও নিরাপদ নগর গঠনে শুধু প্রশাসন নয়, সমাজ, পুলিশ, আদালত এবং স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকা জরুরি। এ লক্ষ্যে পঞ্চায়েত ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের জন্য সরকার বিভিন্ন ধরনের সহায়তা দিলেও তাদের সামাজিক মর্যাদা ও সম্মান নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব। শহীদ পরিবারের খোঁজখবর রাখা এবং প্রয়োজনে পাশে দাঁড়ানোই জুলাইয়ের চেতনার বাস্তব প্রতিফলন।

জেলা প্রশাসক আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জুলাই আন্দোলনের গুরুত্ব নিয়ে কারও দ্বিমত নেই। আন্দোলনের লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়নে জুলাই যোদ্ধা, শহীদ পরিবার এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আলোচনা সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতের নেতৃবৃন্দ, গণসংহতি আন্দোলন, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শহীদ পরিবারকে সম্মান জানানো সবার দায়িত্ব: ডিসি

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ