বি পি নিউজ ২৪

শহীদ পরিবারের পাশে থাকতে জেলা প্রশাসনে ‘মনিটরিং সেল’ চায় জামায়াত

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শহীদ পরিবারের পাশে থাকতে জেলা প্রশাসনে ‘মনিটরিং সেল’ চায় জামায়াত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার ও আহতদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অধীনে একটি স্থায়ী ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আবদুল জব্বার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি জানান।

মাওলানা আবদুল জব্বার বলেন, ঢাকা বিভাগের পর নারায়ণগঞ্জেই সবচেয়ে বেশি মানুষ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে প্রাণ দিয়েছেন ও আহত হয়েছেন। তাই শহীদ পরিবারের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা প্রাপ্তি, পুনর্বাসন ও সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসনের অধীনে একটি স্থায়ী মনিটরিং সেল গঠন প্রয়োজন।

তিনি শহীদ পরিবারের শিক্ষিত ও কর্মক্ষম সদস্যদের যোগ্যতার ভিত্তিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানান। পাশাপাশি মামলা ও আইনি জটিলতার কারণে অনেক ভুক্তভোগী নিজ এলাকায় বসবাস করতে পারছেন না বলেও উল্লেখ করেন।

বক্তব্যে তিনি বলেন, ২৯ জন খালাস পেলেও সেই তথ্য জেলা পুলিশ সুপারের কাছে না থাকা উদ্বেগজনক। প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করারও আহ্বান জানান তিনি।

এ সময় কয়েকটি শহীদ পরিবারকে আলোচনা সভায় আমন্ত্রণ না জানানোর অভিযোগ তুলে বিষয়টি তদন্তের জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন জামায়াতের এই নেতা। তার ভাষায়, শহীদ পরিবারের প্রতি কোনো ধরনের অবহেলা বা বৈষম্য গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ অল্প সময়ের মধ্যেই ভুলে গেলে তা হবে অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগী পরিবারগুলোর আস্থা ফিরিয়ে আনতে এবং তাদের মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ছিল স্বৈরতন্ত্রমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের পক্ষ থেকে এখনো শহীদ পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনা বন্ধ করে সবার জন্য নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শহীদ পরিবারের পাশে থাকতে জেলা প্রশাসনে ‘মনিটরিং সেল’ চায় জামায়াত

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ