চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মোঃ সোহেল মাহামুদ।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তিনি আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি বলেন, মানবতার সেবাই তাঁর অঙ্গীকার এবং যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব।
স্থানীয়রা এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সোহেল মাহমুদ এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কাশীপুর ইউনিয়নে সোহেল মাহমুদের জনসম্পৃক্ততা বাড়ছে বলে তাঁর সমর্থকদের দাবি। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছেন বলেও তারা উল্লেখ করেন।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন