নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আব্দুল্লাহ আল আমিন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। গতকাল নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনকালে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন পূজামণ্ডপগুলোর পরিবেশ ও আয়োজন ঘুরে দেখেন। পাশাপাশি পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং উপস্থিত ব্যক্তিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিদর্শনকে কেন্দ্র করে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ বজায় রাখা এবং পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
তাঁদের মতে, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির চর্চা অব্যাহত থাকলে নারায়ণগঞ্জসহ সারা দেশে শান্তিপূর্ণ সহাবস্থান আরও সুদৃঢ় হবে।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন