বি পি নিউজ ২৪

কাশীপুর ইউনিয়নের দুই অসহায় পরিবারের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহামুদ

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের দুই অসহায় মেয়ের পাশে দাঁড়িয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদ। মানবিক এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন।

জানা গেছে, কাশীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি পরিবার দীর্ঘদিন ধরে বাসা ভাড়া পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালার জটিলতায় পড়েছিল। বিষয়টি জানতে পেরে সোহেল মাহমুদ ঘটনাস্থলে গিয়ে সমস্যার সমাধান করেন এবং পরিবারের পাশে দাঁড়ান।

এছাড়া অপর এক অসহায় ও দরিদ্র শিক্ষার্থীর পড়ালেখার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। মেয়েটির শিক্ষা কার্যক্রম যাতে আর্থিক সংকটের কারণে ব্যাহত না হয়, সে লক্ষ্যে পড়াশোনার প্রয়োজনীয় সব খরচ বহনের ঘোষণা দেন সোহেল মাহমুদ।

এ বিষয়ে স্থানীয়রা জানান, সোহেল মাহমুদ দীর্ঘদিন ধরেই এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশ নিয়ে আসছেন। ব্যক্তিগত উদ্যোগে অনেক পরিবারের সমস্যার সমাধানেও তিনি সহযোগিতা করছেন।

স্থানীয়দের ভাষ্য, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সোহেল মাহমুদের জনসম্পৃক্ততা ও সামাজিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পেয়েছে। মানবিক বিভিন্ন উদ্যোগের কারণে ইউনিয়নের অনেক বাসিন্দার মধ্যে তিনি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কাশীপুর ইউনিয়নের দুই অসহায় পরিবারের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহামুদ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের দুই অসহায় মেয়ের পাশে দাঁড়িয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদ। মানবিক এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন।

জানা গেছে, কাশীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি পরিবার দীর্ঘদিন ধরে বাসা ভাড়া পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালার জটিলতায় পড়েছিল। বিষয়টি জানতে পেরে সোহেল মাহমুদ ঘটনাস্থলে গিয়ে সমস্যার সমাধান করেন এবং পরিবারের পাশে দাঁড়ান।

এছাড়া অপর এক অসহায় ও দরিদ্র শিক্ষার্থীর পড়ালেখার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। মেয়েটির শিক্ষা কার্যক্রম যাতে আর্থিক সংকটের কারণে ব্যাহত না হয়, সে লক্ষ্যে পড়াশোনার প্রয়োজনীয় সব খরচ বহনের ঘোষণা দেন সোহেল মাহমুদ।

এ বিষয়ে স্থানীয়রা জানান, সোহেল মাহমুদ দীর্ঘদিন ধরেই এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশ নিয়ে আসছেন। ব্যক্তিগত উদ্যোগে অনেক পরিবারের সমস্যার সমাধানেও তিনি সহযোগিতা করছেন।

স্থানীয়দের ভাষ্য, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সোহেল মাহমুদের জনসম্পৃক্ততা ও সামাজিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পেয়েছে। মানবিক বিভিন্ন উদ্যোগের কারণে ইউনিয়নের অনেক বাসিন্দার মধ্যে তিনি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ