বি পি নিউজ ২৪

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষাই গণতন্ত্রকে শক্তিশালী করবে: এমপি আল আমিন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষাই গণতন্ত্রকে শক্তিশালী করবে: এমপি আল আমিন

ঢাকা, ২৫ জুলাই: রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার, আমলাতান্ত্রিক রূপান্তর এবং গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করতে রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত Bengal Delta Conference 2026-এর “Institutional Reform, Bureaucratic Transformation, and Democratic Consolidation in Bangladesh” শীর্ষক প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।

Dacca Institute of Research & Analytics (DAIRA) এবং International Republican Institute (IRI)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনায় সহ-প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম, সংসদ সদস্য হেলেন জেরিন খান এবং IRI বাংলাদেশের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি।

আলোচনায় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, গণভোটে জনগণ যে সংস্কারের পক্ষে রায় দিয়েছে, নির্বাচনের পর সেই অঙ্গীকার থেকে সরে আসা জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, রাজনৈতিক সুবিধার জন্য নয়, বরং জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়েই গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি বিচার বিভাগ, মানবাধিকার কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে তাদের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে সংসদ সদস্যদের জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, দীর্ঘ আলোচনার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যেসব সংস্কার বিষয়ে ঐকমত্য গড়ে উঠেছিল, সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে সেসব সিদ্ধান্ত উপেক্ষা করা রাজনৈতিক আস্থাকে দুর্বল করে। টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

নতুন প্রজন্মের রাজনৈতিক সচেতনতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, গণঅভ্যুত্থান ও আত্মত্যাগের মধ্য দিয়ে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা আর থেমে থাকবে না। জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও সংস্কারমুখী রাষ্ট্র গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৫ জুলাই ২০২৬

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষাই গণতন্ত্রকে শক্তিশালী করবে: এমপি আল আমিন

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ