নারায়ণগঞ্জের বক্তাবলী ফেরিঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আজ ২৮ জুলাই মঙ্গলবার জোহরের সময় শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যান ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় আখের রস বিক্রেতা আবুল হাসেম মিয়ার বড় ছেলে। নিহত কিশোর স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ফেরিতে ওঠার সময় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর যানটি সরানো সম্ভব না হওয়ায় দীর্ঘ সময় নিহতের মরদেহ গাড়ির নিচে আটকে ছিল বলে স্থানীয়রা জানান।
মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন