বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে পথসভা ও মশাল মিছিল করেছেন মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভা শেষে একটি মশাল মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পথসভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি বলেন, প্রায় ছয় মাস আগে দেশের জনগণ তাদের ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দীর্ঘ ১৭ বছরে ক্ষতিগ্রস্ত দেশ পুনর্গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ চেষ্টা করছেন। এ অবস্থায় সব রাজনৈতিক দল ও জনগণের সরকারের পাশে দাঁড়ানো উচিত বলে তিনি মন্তব্য করেন।
খোরশেদ অভিযোগ করেন, সহযোগিতার পরিবর্তে বিরোধী রাজনৈতিক দলগুলো সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা ও কটূক্তি করছে, যা জাতীয় ঐক্য বিনষ্ট করছে এবং ‘ফ্যাসিস্টদের’ পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ তৈরি করছে। তিনি বলেন, তারা ব্যক্তিগত আক্রমণের রাজনীতিতে বিশ্বাস করেন না এবং অপ্রয়োজনীয় বিরোধিতার পরিবর্তে দেশ পুনর্গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
তিনি আরও দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে জুলাইয়ের যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পথসভা ও মশাল মিছিলে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দ হাজী শাহীন, নুরুল হক চৌধুরী দিপু, জয়নাল আবেদীন, আনোয়ার মাহমুদ বকুল, মনির সর্দার, মমতাজ উদ্দিন মন্তু, নাজমুল কবির নাহিদ, রানা মুজিব, শওকত খন্দকার, আমির হোসেন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, ইকবাল হোসেন, জুয়েল রানা, তুষার আহমেদ, সুমন ভুইয়া, আক্তার হোসেন, দুলাল মিয়া, নুরুজ্জামান, রানা মুন্সি, মো. মুসা, জুলহাস, মো. মিঠুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন