নারায়ণগঞ্জ প্রতিনিধি | ১০ আগস্ট ২০২৬
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হচ্ছে। সকাল ১০টায় একযোগে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে।
ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও তাদের ফলাফল জানতে পারবেন। পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইনে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে পারবে। এজন্য বোর্ডের ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন এবং প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল সংগ্রহ করতে হবে।
এছাড়া শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইল ফোনের মাধ্যমে এসএসসি ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026
এরপর মেসেজটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ:
SSC DHA 123456 2026
এটি ১৬১৪০ নম্বরে পাঠালে ফলাফল এসএমএসের মাধ্যমে জানা যাবে।
এছাড়া ১৬২৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল সংগ্রহের সুবিধা রয়েছে।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন