বি পি নিউজ ২৪

চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক | ১০ আগস্ট ২০২৬

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে আজ সোমবার (১০ আগস্ট)। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। তবে ফল প্রকাশের সময়ের দিক থেকে এবারের পরীক্ষা গত প্রায় দুই দশকের মধ্যে ব্যতিক্রম হয়ে থাকছে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৮২ দিন পর এবার ফল প্রকাশ করা হচ্ছে, যা স্বাভাবিক পরিস্থিতিতে ২০০৭ থেকে ২০২৫ সালের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময়।

শিক্ষা বোর্ডগুলোর তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ১৯ বছরে ২০২৬ সালের তুলনায় কম সময়ে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ২০২০ সালে লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৯৪ দিন পর ফল প্রকাশ হয়েছিল। তবে সে সময় করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট বিশেষ পরিস্থিতির জন্য ওই বছরকে স্বাভাবিক সময়ের সঙ্গে তুলনা করা হচ্ছে না।

পরিসংখ্যান অনুযায়ী, ২০০৭ সালে পরীক্ষা শেষ হওয়ার ৬৮ দিন পর ফল প্রকাশ করা হয়েছিল। ২০০৮ সালে সময় লেগেছিল মাত্র ৩২ দিন। ২০০৯ সালে ৫১ দিন, ২০১০ সালে ৭০ দিন এবং ২০১১ সালে ৬৩ দিনে ফল প্রকাশ হয়। ২০১২ সালে ৫৩ দিন, ২০১৩ সালে ৬৫ দিন, ২০১৪ ও ২০১৫ সালে ৫৮ দিন করে সময় লেগেছিল।

এরপর ২০১৬ সালে ৬৪ দিন, ২০১৭ সালে ৬৩ দিন, ২০১৮ সালে ৬৫ দিন এবং ২০১৯ সালে ৬৯ দিন পর ফল প্রকাশ করা হয়।

করোনার প্রভাবে ২০২০ সালে ফল প্রকাশে ৯৪ দিন সময় লাগে। পরের বছর সংক্ষিপ্ত সিলেবাস ও কমসংখ্যক বিষয়ের পরীক্ষা হওয়ায় মাত্র ৩৭ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়েছিল। ২০২২ সালে ৫৮ দিন, ২০২৩ ও ২০২৪ সালে ৬১ দিন এবং ২০২৫ সালে ৫৮ দিন পর এসএসসির ফল প্রকাশ করা হয়।

এবার ২০ মে এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। আজ ১০ আগস্ট ফল প্রকাশ হওয়ায় পরীক্ষা শেষ থেকে ফল প্রকাশ পর্যন্ত মোট ৮২ দিন সময় লাগছে।

পিছিয়ে যাচ্ছে একাদশের শিক্ষাবর্ষ

সাধারণত এসএসসি ও সমমানের ফল প্রকাশ, একাদশ শ্রেণিতে ভর্তি এবং নতুন শিক্ষাবর্ষ শুরুর পুরো প্রক্রিয়াটি জুলাইয়ের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা থাকে। কিন্তু এবার আগস্টে এসে এসএসসির ফল প্রকাশ হওয়ায় পরবর্তী শিক্ষাক্রমও পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফল প্রকাশের পর একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন, যাচাই-বাছাই ও ভর্তি কার্যক্রম শেষ করতেও সময় প্রয়োজন হবে। ফলে নতুন শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ক্লাস শুরু হতে আরও কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। এতে শিক্ষার্থীরা সম্ভাব্য সেশনজটের মুখে পড়তে পারেন।

এদিকে আজ সকাল ১০টায় ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১০ আগস্ট ২০২৬

চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ