বি পি নিউজ ২৪

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সোহেল মাহামুদের শুভেচ্ছা

কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোহেল মাহামুদ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করেন। একই সঙ্গে যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, এবারের এসএসসি পরীক্ষায় সোহেল মাহামুদের মেয়েও অংশগ্রহণ করে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। মেয়ের এই অর্জনে তিনি আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।

সোহেল মাহামুদ বলেন, “সন্তানের সফলতা প্রত্যেক বাবা-মায়ের জন্যই আনন্দের। আমার মেয়েসহ যারা এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। তাদের আগামী দিনের পথচলা আরও সুন্দর ও সফল হোক এই প্রত্যাশা করি।”

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সোহেল মাহামুদের শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোহেল মাহামুদ এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনা করেন। একই সঙ্গে যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, এবারের এসএসসি পরীক্ষায় সোহেল মাহামুদের মেয়েও অংশগ্রহণ করে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। মেয়ের এই অর্জনে তিনি আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।

সোহেল মাহামুদ বলেন, “সন্তানের সফলতা প্রত্যেক বাবা-মায়ের জন্যই আনন্দের। আমার মেয়েসহ যারা এবারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। তাদের আগামী দিনের পথচলা আরও সুন্দর ও সফল হোক এই প্রত্যাশা করি।”

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ