বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে সাবেক আওয়ামী লীগ নেতা বাদলসহ গ্রেপ্তার ৪

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে সাবেক আওয়ামী লীগ নেতা বাদলসহ গ্রেপ্তার ৪

সিদ্ধিরগঞ্জে সাবেক আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ডাকাতির প্রস্তুতি ও চুরির পৃথক মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার চারজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার বাদল হোসেন মেম্বার (৬২) সিদ্ধিরগঞ্জ ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি পাইনাদী (মিজমিজি) এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

অন্যদিকে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ফতুল্লার চিতাশাল এলাকার মো. নাহিদ (২৩) ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি সাহেবপাড়া এলাকার মো. রিমনকে (২১)। এছাড়া মিজমিজি পাগলা বাড়ী এলাকার একটি চুরির মামলায় মো. আবির (২২) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার চার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, মাদক, চুরি, ডাকাতি, সহিংসতাসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে সাবেক আওয়ামী লীগ নেতা বাদলসহ গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সিদ্ধিরগঞ্জে সাবেক আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সাবেক এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ডাকাতির প্রস্তুতি ও চুরির পৃথক মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার চারজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার বাদল হোসেন মেম্বার (৬২) সিদ্ধিরগঞ্জ ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি পাইনাদী (মিজমিজি) এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

অন্যদিকে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ফতুল্লার চিতাশাল এলাকার মো. নাহিদ (২৩) ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি সাহেবপাড়া এলাকার মো. রিমনকে (২১)। এছাড়া মিজমিজি পাগলা বাড়ী এলাকার একটি চুরির মামলায় মো. আবির (২২) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার চার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, মাদক, চুরি, ডাকাতি, সহিংসতাসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ