বি পি নিউজ ২৪

আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার দিলেন আবু আল ইউসুফ খান টিপু

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার দিলেন আবু আল ইউসুফ খান টিপু

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ দাবা একাডেমির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেলে নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও নারায়ণগঞ্জ মহানগর পুলিশিং কমিউনিটি কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

অনুষ্ঠানে তিনি দাবা খেলার গুরুত্ব ও এর প্রসার নিয়ে বক্তব্য দেন। মেধা, মনোযোগ, কৌশল ও ধৈর্য বিকাশে দাবার ভূমিকা তুলে ধরে তিনি এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে বিভিন্ন পর্যায়ের দাবাড়ুরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ দাবা একাডেমির কর্মকর্তা, আয়োজক, দাবাড়ু, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার দিলেন আবু আল ইউসুফ খান টিপু

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ দাবা একাডেমির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেলে নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও নারায়ণগঞ্জ মহানগর পুলিশিং কমিউনিটি কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু।

অনুষ্ঠানে তিনি দাবা খেলার গুরুত্ব ও এর প্রসার নিয়ে বক্তব্য দেন। মেধা, মনোযোগ, কৌশল ও ধৈর্য বিকাশে দাবার ভূমিকা তুলে ধরে তিনি এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে বিভিন্ন পর্যায়ের দাবাড়ুরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ দাবা একাডেমির কর্মকর্তা, আয়োজক, দাবাড়ু, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ