বি পি নিউজ ২৪

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে তোলারাম কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে তোলারাম কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে তোলারাম কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা স্মরণ করা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে দেশের চলমান বিভিন্ন সমস্যা ও সংকট থেকে উত্তরণ, শান্তি-শৃঙ্খলা, সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে সরকারদলীয়সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং দেশের সর্বস্তরের মানুষের শান্তি, নিরাপত্তা ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

এ সময় মহান আল্লাহর কাছে বাংলাদেশ ও দেশের জনগণকে সব ধরনের বিপদ-আপদ থেকে হেফাজত করার পাশাপাশি মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে তোলারাম কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ