বি পি নিউজ ২৪

অবসরের পর শিক্ষকদের অপেক্ষার অবসান, সরাসরি মিলবে অবসর ও কল্যাণের টাকা

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অবসরের পর শিক্ষকদের অপেক্ষার অবসান, সরাসরি মিলবে অবসর ও কল্যাণের টাকা

শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ সরাসরি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। EFT ও iBAS++ ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ সরাসরি প্রদান করা হবে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এ সময় শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য তারেক রহমান।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে EFT ও iBAS++ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের অর্থ সরাসরি প্রদানের কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হয়।

এ উদ্যোগের ফলে শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদানের প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত হবে বলে সংশ্লিষ্টরা জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

অবসরের পর শিক্ষকদের অপেক্ষার অবসান, সরাসরি মিলবে অবসর ও কল্যাণের টাকা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

শিক্ষকদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ সরাসরি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। EFT ও iBAS++ ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ সরাসরি প্রদান করা হবে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এ সময় শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য তারেক রহমান।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে EFT ও iBAS++ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের অর্থ সরাসরি প্রদানের কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হয়।

এ উদ্যোগের ফলে শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদানের প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত হবে বলে সংশ্লিষ্টরা জানান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ