বুলবুল হত্যায় ক্ষোভ খেলাফত মজলিসের, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী আন্দোলনের নেতা মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বার্তায় তিনি এসব দাবি জানান।
প্রতিবাদ বার্তায় এবিএম সিরাজুল মামুন বলেন, একজন মানুষকে প্রকাশ্যে কিংবা অন্ধকারের সুযোগ নিয়ে ধারালো অস্ত্রের হামলায় হত্যা কোনোভাবেই একটি সুস্থ ও সভ্য সমাজের স্বাভাবিক চিত্র হতে পারে না। বুলবুল হত্যাকাণ্ড নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
তিনি অভিযোগ করেন, বন্দরের বিভিন্ন এলাকায় চিহ্নিত অপরাধী, কিশোর গ্যাং ও সন্ত্রাসী চক্রের তৎপরতা রয়েছে। প্রশাসনের উপস্থিতির মধ্যেই এ ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হওয়াকে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।
খেলাফত মজলিসের এই নেতা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারা সরাসরি জড়িত, তাদের পাশাপাশি ঘটনার পেছনে থাকা মদদদাতাদেরও চিহ্নিত করা জরুরি। কোনো ধরনের কালক্ষেপণ না করে তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।
তিনি আরও বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয়, প্রভাব কিংবা অন্য কোনো কারণে যেন কেউ আইনের আওতার বাইরে না থাকে। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
এবিএম সিরাজুল মামুন বলেন, নারায়ণগঞ্জের সাধারণ মানুষ সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডকে কোনোভাবেই মেনে নেবে না। বন্দর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রতিবাদ বার্তায় তিনি নিহত মুজাহিদুল ইসলাম বুলবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
একই সঙ্গে বুলবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি বন্দরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন