প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিল এবং অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে চলমান গণঅনশন কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনকারীদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। একই সঙ্গে বিষয়টি আগামী জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপন করে সমাধানের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আয়োজনে এ গণঅনশন কর্মসূচিতে উপস্থিত হন সংসদ সদস্য আবুল কালাম। সেখানে তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিগুলো শোনেন।
এ সময় আবুল কালাম বলেন, প্রিপেইড মিটার নিয়ে সাধারণ মানুষের যে ভোগান্তি তৈরি হয়েছে, তিনি নিজেও নারায়ণগঞ্জের বাসিন্দা হিসেবে তার বাইরে নন। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এ সমস্যার সমাধানে ভূমিকা রাখার দায়িত্ব তাঁর রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সংসদ সদস্য বলেন, প্রিপেইড মিটার সংক্রান্ত জটিলতা নতুন কোনো বিষয় নয়; এটি দীর্ঘদিনের এবং সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রাতিষ্ঠানিক সমস্যা। নাগরিক অধিকার ফোরামের নেতারা বিষয়টি তাঁর কাছে তুলে ধরার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নারায়ণগঞ্জে আপাতত প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানান তিনি।
তবে সেটিকে স্থায়ী সমাধান হিসেবে দেখছেন না আবুল কালাম। তাঁর ভাষায়, স্থায়ীভাবে সমস্যার সমাধান না হওয়ায় নাগরিকদের রাজপথে এসে আন্দোলনে নামতে হয়েছে।
আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, জনগণ তাঁকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। তাই তাদের প্রত্যাশার প্রতি সম্মান রেখে সরকারি পর্যায়ের পাশাপাশি জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ার কথা উল্লেখ করে আবুল কালাম বলেন, অধিবেশনটি স্বল্পমেয়াদি হলেও প্রিপেইড মিটার ও অতিরিক্ত বিলের বিষয়টি সংসদে তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন তিনি।
গণঅনশনে অংশ নেওয়া নাগরিকদের উদ্দেশে সংসদ সদস্য আরও বলেন, দাবি আদায়ের জন্য তারা যে কষ্ট স্বীকার করছেন, তার জন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞ। তবে তাঁকে দেওয়া আস্থার ভিত্তিতে কয়েক দিন সময় দেওয়ার অনুরোধ জানান তিনি। সরকার ও জনগণের স্বার্থ বিবেচনায় অনশন কর্মসূচি আপাতত প্রত্যাহারের আহ্বান জানান আবুল কালাম।
পরে অনশনকারীদের পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান নারায়ণগঞ্জ-৫ আসনের এই সংসদ সদস্য। একই সঙ্গে সংসদে বিষয়টি উত্থাপনের পর পরিস্থিতির অগ্রগতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল, সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক ও আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, চৌরঙ্গী পার্কের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসায়ী নেতা আব্দুল সাত্তার, হাজী রুহুল আমিন, হুমায়ুন কবিরসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন