বি পি নিউজ ২৪

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে অসহায়দের জন্য খাবার বিতরণ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে অসহায়দের জন্য খাবার বিতরণ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শ্রমজীবী ও অসহায়দের মাঝে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জে শ্রমজীবী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

এ সময় আয়োজকরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ক্ষুধার্তকে খাবার দেওয়া এবং মানুষের কল্যাণে কাজ করার বিশেষ গুরুত্ব রয়েছে। সেই শিক্ষা ও আদর্শকে সামনে রেখেই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।

খাবার পেয়ে শ্রমজীবী ও অসহায় মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে ধারণ করে মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন। বিশেষ করে সমাজের পিছিয়ে থাকা মানুষের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিলে একটি মানবিক ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নারায়ণগঞ্জে অসহায়দের জন্য খাবার বিতরণ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শ্রমজীবী ও অসহায়দের মাঝে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জে শ্রমজীবী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

এ সময় আয়োজকরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ক্ষুধার্তকে খাবার দেওয়া এবং মানুষের কল্যাণে কাজ করার বিশেষ গুরুত্ব রয়েছে। সেই শিক্ষা ও আদর্শকে সামনে রেখেই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।

খাবার পেয়ে শ্রমজীবী ও অসহায় মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে ধারণ করে মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন। বিশেষ করে সমাজের পিছিয়ে থাকা মানুষের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিলে একটি মানবিক ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ