বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে নারীদের জন্য চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে নারীদের জন্য চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

নারায়ণগঞ্জে নারীদের জন্য চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

নারায়ণগঞ্জ থেকে ঢাকায় নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস ‘পিংক বাস’ চালু হয়েছে।

নতুন এই সার্ভিসে প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের চাষাড়া থেকে বাসটি ঢাকার মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে। নারীদের জন্য নির্ধারিত এই বাস সার্ভিস নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী কর্মজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের যাতায়াতে নতুন সুবিধা তৈরি করবে।

বাসটি নারায়ণগঞ্জের চাষাড়া থেকে যাত্রা শুরু করে জেলা পরিষদ, শিবু মার্কেট, স্টেডিয়াম, জালকুড়ি, ভূঁইগড়, সাইনবোর্ড, মাতুয়াইল, রায়েরবাগ, শনির আখড়া ও গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে।

বিআরটিসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিটে চাষাড়া থেকে বাসটি ছেড়ে যাবে। যাত্রীদের সুবিধার জন্য চাষাড়ায় কাউন্টার রাখা হয়েছে।

নারীদের গণপরিবহনে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ চলাচলের সুযোগ তৈরির পাশাপাশি ঢাকা-নারায়ণগঞ্জ রুটে তাদের নিয়মিত যাতায়াত আরও সহজ করতেই এ বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। বিশেষ করে চাকরি, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনে প্রতিদিন ঢাকায় যাতায়াতকারী নারীরা এ সেবার মাধ্যমে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে নারীদের জন্য চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ