বুলবুল হত্যাকারীদের ফাঁসি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাকীর
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বন্দর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল-আমীন বুলবুল হত্যাকাণ্ডের বিচার ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সংগঠনটির জেলা ও মহানগর শাখা।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী।
বক্তব্যে তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পার হলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। তার অভিযোগ, আগের সরকারের সময়ের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের অনেকে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন অপরাধে সম্পৃক্ত রয়েছে।
বুলবুল হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে মুফতী মানসুর আহমদ সাকী বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে। তার দাবি, হত্যাকাণ্ডে অভিযুক্ত সিফাত ও তার সহযোগীদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা ছিল। আইনশৃঙ্খলা বাহিনী সময়মতো তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিলে নতুন করে অপরাধ সংঘটনের সুযোগ তৈরি হতো না।
তিনি বলেন, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে বুলবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অবিলম্বে হত্যাকারীদের ফাঁসি কার্যকর না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব আবদুর রশিদ এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ মামুনুর রশিদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাফেজ মুহাম্মাদ রবিউল ইসলাম।
বক্তারা বুলবুল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি করেন। একই সঙ্গে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে আইনানুগ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে চাষাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিআইটি মোড়ে গিয়ে শেষ হয়।
পরে ডিআইটি মোড়ে নিহত জাহিদ আল-আমীন বুলবুলসহ বিভিন্ন ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন