বি পি নিউজ ২৪

বন্দরে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ নারী গ্রেপ্তার

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ নারী গ্রেপ্তার

বন্দরে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ওই নারীর বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে বন্দর থানার দত্তবাড়ী বউবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার শান্তি বেগম (৪০) বউবাজার এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, বন্দর থানার এসআই (নিঃ) মো. লুৎফর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল দত্তবাড়ী বউবাজার এলাকায় আনোয়ার হোসেনের একটি ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া হেরোইন এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পিসিপিআর যাচাই করে শান্তি বেগমের বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাদকসহ সব ধরনের অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ৩০ আগস্ট ২০২৬

বন্দরে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ