ফতুল্লায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে অভিযুক্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গোপন তথ্যের ভিত্তিতে চাষাঢ়া-সাইনবোর্ড প্রধান সড়কের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশের দাবি, গত ২৯ আগস্ট রাতে ফতুল্লা থানার শান্তিধারা ২ নম্বর রোড এলাকায় একটি মসজিদের পাশে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন। হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ি ও ফতুল্লা থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাব্বি (২০), ইয়াছিন আরাফাত (২০), শিমুল (২০), মো. পলক (১৮), আবরার আহম্মেদ (১৮), ফেরদাউছ (১৮), তানভির হোসেন (১৮), নয়ন (১৯) ও আবু বক্কর (১৮)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য বলে দাবি করেছেন। তাদের বিরুদ্ধে সংগঠনের কার্যক্রম প্রচার ও পরিচালনার অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালনা করছিলেন—এমন অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন পলাতক রয়েছেন।
ঘটনার পর গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন