বি পি নিউজ ২৪

মোবাইল আসক্তি ছেড়ে বিজ্ঞানচর্চায় মনোযোগী হতে হবে: রাজিব

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মোবাইল আসক্তি ছেড়ে বিজ্ঞানচর্চায় মনোযোগী হতে হবে: রাজিব

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (নউক) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, দেশের প্রযুক্তিগত উৎকর্ষ ও মেধার বিকাশে বিজ্ঞানচর্চা বাড়ানোর বিকল্প নেই। বিজ্ঞান মানুষের চিন্তাশক্তি ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রোববার (৩০ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের দেওভোগ ভুঁইয়ারবাগ এলাকায় বিদ্যানিকেতন হাই স্কুলের বার্ষিক বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেলায় পঞ্চম থেকে দশম শ্রেণির ২৬টি শাখার শিক্ষার্থীরা ২৬টি স্টলে বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প ও উদ্ভাবন উপস্থাপন করে। উদ্বোধনের পর প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন।

মাশুকুল ইসলাম রাজিব বলেন, ‘কেন হচ্ছে, কীভাবে হচ্ছে এবং কীভাবে কাজ করে—এ ধরনের প্রশ্ন থেকেই বিজ্ঞানের প্রতি মানুষের আগ্রহ তৈরি হয় এবং উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটে।’ তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে নিজেদের মেধা ও প্রতিভা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।

বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষার পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা ও ডিজিটাল কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে নারায়ণগঞ্জবাসীর আরও বেশি জানা প্রয়োজন।

একই সঙ্গে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে থেকে পড়াশোনা, বিজ্ঞানচর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষকদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করে নউক চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন হাই স্কুল ট্রাস্টের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, ট্রাস্টি বোর্ডের সদস্য মনির হোসেন খান ও মোয়াজ্জেম হোসেন সোহেল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

মেলা শেষে আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতেই এ আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ৩০ আগস্ট ২০২৬

মোবাইল আসক্তি ছেড়ে বিজ্ঞানচর্চায় মনোযোগী হতে হবে: রাজিব

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ