বি পি নিউজ ২৪

মরহুম গোলাম হোসেনের মাগফেরাত ও মাওলানা মোক্তারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশ আলেম সমাজ বক্তাবলী শাখার উদ্যোগে বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলআমিন ইকবালের পিতা মরহুম হাজী গোলাম হোসেনের মাগফেরাত কামনায় এবং অসুস্থ মাওলানা মুক্তার হোসেনের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বক্তাবলীর রামনগর বিসমিল্লাহ মার্কেট সংলগ্ন বাইতুর রহমান জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ আলেম সমাজ বক্তাবলী শাখার সভাপতি মাওলানা বেলাল, লোকমান হোসেন, মতিউর রহমান ফকিরসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মরহুম হাজী গোলাম হোসেনের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি অসুস্থ মাওলানা মুক্তার হোসেনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং অসুস্থ ও প্রয়াত ব্যক্তিদের জন্য দোয়া করা সামাজিক ও মানবিক দায়িত্ব। তারা মরহুম গোলাম হোসেনের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মরহুম গোলাম হোসেনের মাগফেরাত ও মাওলানা মোক্তারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ আলেম সমাজ বক্তাবলী শাখার উদ্যোগে বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলআমিন ইকবালের পিতা মরহুম হাজী গোলাম হোসেনের মাগফেরাত কামনায় এবং অসুস্থ মাওলানা মুক্তার হোসেনের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বক্তাবলীর রামনগর বিসমিল্লাহ মার্কেট সংলগ্ন বাইতুর রহমান জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ আলেম সমাজ বক্তাবলী শাখার সভাপতি মাওলানা বেলাল, লোকমান হোসেন, মতিউর রহমান ফকিরসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মরহুম হাজী গোলাম হোসেনের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি অসুস্থ মাওলানা মুক্তার হোসেনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং অসুস্থ ও প্রয়াত ব্যক্তিদের জন্য দোয়া করা সামাজিক ও মানবিক দায়িত্ব। তারা মরহুম গোলাম হোসেনের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ