নারায়ণগঞ্জের বন্দরে সন্ত্রাসী সিফাত বাহিনীর হামলায় নিহত ইসলামী যুব আন্দোলন নেতা জাহিদ হাসান বুলবুলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বন্দর ২১ নং ওয়ার্ডের শাহী মসজিদ এলাকায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করে তিনি সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডের সাথে জরিতদের উপযুক্ত বিচারের দাবিতে পাশে থাকার আশ্বাস দেন।
পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এবিএম সিরাজুল মামুন বন্দর থানায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বুলবুল হত্যাকান্ড ও আলোচিত আলিফা হত্যাকান্ডের বিচারের অগ্রগতির বিষয়ে খবর নেন এবং বন্দরের সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, বন্দর থানা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, এডভোকেট মুহাম্মদ আসাদ, মাওলানা আবু মুসা, বন্দর শাহী মসজিদের ইমাম মুফতী সালমান রফিকী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন