নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে ইমন খলিফা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশের যৌথ দল। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় তৈরি পাইপগানও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে অভিযানটি পরিচালনা করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, ওই এলাকায় একজনের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র থাকার খবর পেয়ে র্যাব-১১ সদর কোম্পানি ও রূপগঞ্জ থানা পুলিশের সদস্যরা সেখানে অভিযান চালান। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ইমন খলিফাকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও একজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।
গ্রেপ্তার ইমন ঝালকাঠির কাঠালিয়া থানার তারাবুনিয়া এলাকার মধু খলিফার ছেলে। তিনি বর্তমানে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ব্লকে বসবাস করেন।
র্যাব জানায়, ইমনের দেওয়া তথ্য অনুযায়ী একই ব্লকের একটি ভবনের সিলিংয়ের ওপর তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি পাইপগান উদ্ধার করা হয়।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর উদ্ধার করা অস্ত্রসহ ইমন খলিফাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন