নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, শ্রমিকের নিরাপত্তা কোনো দয়া বা অনুগ্রহের বিষয় নয়; নিরাপদ কর্মপরিবেশে কাজ করার অধিকার প্রত্যেক শ্রমিকের নাগরিক অধিকার।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘সকল প্রাণের নিরাপত্তা সপ্রাণ’ আয়োজিত ‘জাহাজ ভাঙার মানবিক মূল্য’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এমপি আল আমিন। তিনি বলেন, কোনো শিল্পের অর্থনৈতিক অবদানই একজন মানুষের জীবনের চেয়ে বেশি মূল্যবান হতে পারে না।
আব্দুল্লাহ আল আমিন বলেন, একজন শ্রমিককে শুধু কর্মী হিসেবে দেখলে হবে না, তার নাগরিক অধিকার ও মর্যাদার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। জীবিকা নির্বাহের প্রয়োজনে কোনো মানুষ যাতে অনিরাপদ কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে বাধ্য না হন, সেটি নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
তিনি বলেন, শিপ ব্রেকিংয়ের মতো উচ্চঝুঁকির শিল্পে কর্মরত শ্রমিকদের কর্মস্থলের ঝুঁকি সম্পর্কে জানার পাশাপাশি সেই ঝুঁকি মোকাবিলায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে সম্পর্কেও অবগত হওয়ার অধিকার রয়েছে। জীবিকার জন্য কাজ করতে গিয়ে একজন মানুষকে যেন নিজের জীবন ও নিরাপত্তার সঙ্গে আপস করতে না হয়, তা নিশ্চিত করা জরুরি।
শিল্পায়ন ও বিনিয়োগের পরিবেশ তৈরির পাশাপাশি শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন তিনি।
এমপি আল আমিন আরও বলেন, কোনো শিল্পের উৎপাদন বা মুনাফার হিসাব দিয়ে একজন শ্রমিকের জীবন ও মর্যাদার মূল্য নির্ধারণ করা যায় না। শিল্পের বিকাশের সঙ্গে শ্রমিকের নিরাপত্তা ও অধিকার সমানভাবে নিশ্চিত করেই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন