বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জে দায়িত্ব গ্রহণের পর জেলার শীর্ষ প্রশাসনিক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীনের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিচারিক ও প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সাধারণ মানুষের জন্য জনসেবার মান আরও উন্নত করার বিষয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং পুলিশি ও অন্যান্য জনসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এদিকে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুন এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে দায়িত্ব গ্রহণের পর জেলার শীর্ষ প্রশাসনিক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীনের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিচারিক ও প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সাধারণ মানুষের জন্য জনসেবার মান আরও উন্নত করার বিষয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং পুলিশি ও অন্যান্য জনসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এদিকে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুন এবং জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ