দেশের নিটওয়্যার শিল্পে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে রুফটপ সোলার স্থাপনের পাশাপাশি সহজ শর্তে গ্রিন ফাইন্যান্সিং সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০’ বাস্তবায়নকে সামনে রেখে দেশের লাইসেন্সপ্রাপ্ত বাণিজ্যিক সংগঠন ও বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এ আহ্বান জানান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ বিভাগের সচিব মিজ মিরানা মাহরুখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মোহাম্মদ হাতেম বলেন, নিটওয়্যার শিল্পে রুফটপ সোলার ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। এ খাতে প্রয়োজনীয় পণ্য ও প্রযুক্তি ব্যবহারে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে সহজলভ্য ও অনুকূল শর্তে গ্রিন ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করা জরুরি।
আলোচনায় ২০৩০ সালের মধ্যে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির অংশ ৫৩ শতাংশে উন্নীত করার সরকারি লক্ষ্য বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পায়। এ লক্ষ্য অর্জনে শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন এবং বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
সভায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান ও বাণিজ্যিক সংগঠনের প্রতিনিধিরাও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং কৌশলপত্র বাস্তবায়ন নিয়ে নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন