বি পি নিউজ ২৪

বক্তাবলীর ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মনির হোসেন গ্রেফতার

ছাত্র হত্যা মামলায় বক্তাবলীর সাবেক ইউপি মেম্বার মনির গ্রেফতার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র হত্যা মামলায় নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, মনির হোসেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত আলী এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

তবে গ্রেফতারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বক্তাবলীর ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মনির হোসেন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ছাত্র হত্যা মামলায় বক্তাবলীর সাবেক ইউপি মেম্বার মনির গ্রেফতার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র হত্যা মামলায় নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, মনির হোসেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত আলী এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

তবে গ্রেফতারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ