বি পি নিউজ ২৪

রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে লাফিয়ে নিখোঁজ এক নারী

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে লাফিয়ে নিখোঁজ এক নারী

রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে নিখোঁজ নারী, উদ্ধার অভিযান চলছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন সেতু এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারী নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই নারীর সন্ধান পাওয়া যায়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত কাঞ্চন সেতু এলাকায় ঘটনাটি ঘটে।

ইছাপুরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকরামুল হক জানান, দুপুরের দিকে সেতু এলাকা থেকে ওই নারী নদীতে পড়ে নিখোঁজ হন। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন নৌপুলিশকে জানালে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি শুরু করে। দীর্ঘ সময় অভিযান চালিয়েও সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

উদ্ধার অভিযানের সময় নদী থেকে একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটির ভেতরে কিছু পোশাক ও কসমেটিকস সামগ্রী ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এসব সামগ্রী নিখোঁজ নারীর কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্টরা জানান, বুধবার সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকালে আবারও নদীতে তল্লাশি অভিযান শুরু করার কথা রয়েছে। পাশাপাশি নিখোঁজ নারীর পরিচয় শনাক্তের বিষয়েও কাজ করছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে লাফিয়ে নিখোঁজ এক নারী

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে নিখোঁজ নারী, উদ্ধার অভিযান চলছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন সেতু এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারী নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই নারীর সন্ধান পাওয়া যায়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত কাঞ্চন সেতু এলাকায় ঘটনাটি ঘটে।

ইছাপুরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকরামুল হক জানান, দুপুরের দিকে সেতু এলাকা থেকে ওই নারী নদীতে পড়ে নিখোঁজ হন। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন নৌপুলিশকে জানালে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি শুরু করে। দীর্ঘ সময় অভিযান চালিয়েও সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

উদ্ধার অভিযানের সময় নদী থেকে একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটির ভেতরে কিছু পোশাক ও কসমেটিকস সামগ্রী ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এসব সামগ্রী নিখোঁজ নারীর কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্টরা জানান, বুধবার সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকালে আবারও নদীতে তল্লাশি অভিযান শুরু করার কথা রয়েছে। পাশাপাশি নিখোঁজ নারীর পরিচয় শনাক্তের বিষয়েও কাজ করছে পুলিশ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ