নারায়ণগঞ্জে বিশেষ পুলিশি অভিযানে ৯১ আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মাদক, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম এবং অন্যান্য অপরাধে জড়িত অভিযোগে মোট ৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ জন, মাদক ব্যবসায়ী ৭ জন, মাদকসেবী ৬০ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ২০ জন রয়েছেন। অভিযানে ইয়াবা, গাঁজা ও একটি চাকুও উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে ৫ জন মাদকসেবী, ১৬৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ১ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানায় সবচেয়ে বেশি ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৭ জন মাদকসেবী, ২ জন মাদক ব্যবসায়ী, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য এবং ওয়ারেন্টভুক্ত ৫ জন রয়েছেন।
বন্দর থানায় ৪ জন মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার অভিযানে ৭ জন মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের ১ সদস্য এবং অন্যান্য অপরাধে জড়িত ৪ জনসহ মোট ১১ জন গ্রেপ্তার হয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে ১৬ জন মাদকসেবীর পাশাপাশি একটি চাকুসহ ৩ জন ছিনতাইকারী এবং ওয়ারেন্টভুক্ত ৪ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁও থানায় ৮০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী ও ২ জন মাদকসেবীসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আড়াইহাজার থানায় ৩ জন মাদকসেবী ও ২ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১০০ পুরিয়া গাঁজাসহ ৮ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের হিসাব অনুযায়ী, নারায়ণগঞ্জের সাতটি থানা ও ডিবি পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মোট ৯১ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ জন, মাদক ব্যবসায়ী ৭ জন, মাদকসেবী ৬০ জন এবং অন্যান্য অপরাধে ২০ জন রয়েছেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন