ডেঙ্গু প্রতিরোধে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র মশারি বিতরণ
ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে নারায়ণগঞ্জে মশারি বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন। জনসচেতনতা বৃদ্ধি ও মশাবাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে মশার কামড় থেকে নিরাপদ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই প্রয়োজনীয় মানুষের মধ্যে মশারি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
‘আমরা নারায়ণগঞ্জবাসী’র পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন