বি পি নিউজ ২৪

লাঙ্গলবন্দে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল, ১১ জন আটক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লাঙ্গলবন্দে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল, ১১ জন আটক

নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মিছিলটি আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় তাদের কাছ থেকে লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. এমরান হোসেন (২২), মো. মোস্তাকিন (১২), রায়হান মিয়া স্বাধীন (১৫), তামিম (১৪), মাহিন (১৭), মো. ইউসুফ (১৯), আনিস (১৪), মো. হৃদয় (১৬), মো. শাহপরান (১৯), মো. ইসমাইল হোসেন (৫৬) ও ইয়াসিন আরাফাত ইথুন (১৭)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মহাসড়কে ঝটিকা মিছিলের ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মামলার আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নজরদারি অব্যাহত রাখার কথা জানানো হয়েছে। 

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

লাঙ্গলবন্দে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল, ১১ জন আটক

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মিছিলটি আওয়ামী লীগের ব্যানারে অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় তাদের কাছ থেকে লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. এমরান হোসেন (২২), মো. মোস্তাকিন (১২), রায়হান মিয়া স্বাধীন (১৫), তামিম (১৪), মাহিন (১৭), মো. ইউসুফ (১৯), আনিস (১৪), মো. হৃদয় (১৬), মো. শাহপরান (১৯), মো. ইসমাইল হোসেন (৫৬) ও ইয়াসিন আরাফাত ইথুন (১৭)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মহাসড়কে ঝটিকা মিছিলের ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মামলার আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নজরদারি অব্যাহত রাখার কথা জানানো হয়েছে। 

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ