তরুণদের দক্ষতা উন্নয়ন ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বিনামূল্যে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে Climate Resilient Campus Initiative-এর আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচে অংশগ্রহণকারীদের গ্রাফিক্স ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে আগ্রহী তরুণ-তরুণীরা অনলাইনভিত্তিক কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রশিক্ষণে অংশ নিতে আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে। আবেদনকারীদের বয়স ১৬ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
প্রশিক্ষণের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৩০ দিন। সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
এ ছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে রয়েছে বিশেষ পুরস্কার। প্রশিক্ষণে প্রথম স্থান অধিকারকারী একজন প্রশিক্ষণার্থীর জন্য ল্যাপটপ পাওয়ার সুযোগ রাখা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৮ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত লিংক:
https://forms.gle/sHsZCyX3Ai8L8Jjc7

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন