আন্তর্জাতিক অঙ্গনে রোবটিক্স ও উদ্ভাবনে সাফল্যের স্বাক্ষর রেখেছে নারায়ণগঞ্জের একদল শিক্ষার্থী। মালয়েশিয়ায় আয়োজিত বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী (ডব্লিউআইসিই)-২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে রৌপ্যপদক অর্জন করেছে নারায়ণগঞ্জের রোবটিক্স দল ‘রোবোবি ইনোভেটরস’।
বিশ্বের বিভিন্ন দেশের উদ্ভাবক ও রোবটিক্স দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নিজেদের উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরে দলটি এ সাফল্য অর্জন করে। দলের নেতৃত্বে ছিলেন হেরিটেজ স্কুলের এ-লেভেলের শিক্ষার্থী মোস্তাকিম রহমান মাহির।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (আইওয়াইএসএ) ও সেগি ইউনিভার্সিটির যৌথ আয়োজনে মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেগি ইউনিভার্সিটি কোটা দামানসারায় ডব্লিউআইসিই-২০২৬ অনুষ্ঠিত হয়। তথ্যপ্রযুক্তি, রোবটিক্সসহ বিভিন্ন বিভাগে বিশ্বের নানা দেশের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকেরা প্রতিযোগিতায় অংশ নেন।
‘রোবোবি ইনোভেটরস’ দলের পাঁচ সদস্য হলেন—হেরিটেজ স্কুলের এ-লেভেলের শিক্ষার্থী ও দলনেতা মোস্তাকিম রহমান মাহির, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ইফতেখার মাহমুদ রোহান, একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মুবীন আহমেদ, পেনি বি সলিউশনের এ-লেভেল (এএস) শিক্ষার্থী স্পন্দন সাহা এবং এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের এ-লেভেলের শিক্ষার্থী মো. তামিমুল ইসলাম মাহি।
দলের সাফল্য প্রসঙ্গে দলনেতা মোস্তাকিম রহমান মাহির জানান, বিশ্বের বিভিন্ন দেশের উদ্ভাবক ও রোবটিক্স দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তারা রৌপ্যপদক অর্জন করেছেন। আন্তর্জাতিক পর্যায়ের এমন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তারা গর্বিত বলেও জানান তিনি।
এর আগেও আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পেয়েছেন মোস্তাকিম রহমান মাহির। ২০২৪ সালে একই প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জনকারী বাংলাদেশের ‘টিম অ্যাটলাস’-এর সদস্য ছিলেন তিনি।
এবার ‘রোবোবি ইনোভেটরস’-এর রৌপ্যপদক অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের রোবটিক্স ও উদ্ভাবনী কার্যক্রমের সক্ষমতার আরেকটি দৃষ্টান্ত তৈরি হলো।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন