নারায়ণগঞ্জের বন্দরে দিনের বেলায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মিজান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮ ইঞ্চি লম্বা একটি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বন্দর থানাধীন মালামত সাকিন এলাকায় অভিযান চালিয়ে মামুন ডাকাতের বাড়ির সামনে থেকে মিজানকে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাচরা এলাকার বাসিন্দা এবং ফজলুল হকের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে বন্দর থানার সোনাচরা এলাকার ঢাকেশ্বরী বাজারে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। দিনের বেলায় সংঘটিত ওই ঘটনার ভিডিও দোকানটির সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরে সেই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।
ঘটনার খবর পাওয়ার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় বন্দর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল তদন্তে নামে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালানো হয়।
এরই ধারাবাহিকতায় একদিনের মধ্যে মিজানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা চাকুটির দৈর্ঘ্য ১৮ ইঞ্চি।
পুলিশ আরও জানায়, ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন