বিদেশ থেকে আমদানি করা প্রসাধনী পণ্যে আমদানিকারকের প্রয়োজনীয় তথ্য ও বিএসটিআইয়ের ছাড়পত্র না থাকার অভিযোগে নারায়ণগঞ্জের ‘টপটেন মার্ট’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা।
বিএসটিআই সূত্র জানায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে থাকা বিভিন্ন প্রসাধনী পণ্য যাচাই করা হয়। এর মধ্যে শ্যাম্পু, স্কিন ক্রিম ও বেবি লোশনসহ বিভিন্ন পণ্যে আমদানিকারকের নাম-ঠিকানা সংবলিত প্রয়োজনীয় স্টিকার বা ট্যাগ পাওয়া যায়নি।
বিএসটিআইয়ের নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে আমদানি করা প্রসাধনী পণ্যে আমদানিকারকের নাম, ঠিকানা ও এলসি নম্বরসহ নির্ধারিত তথ্যের স্টিকার বা ট্যাগ থাকা বাধ্যতামূলক। পাশাপাশি সংশ্লিষ্ট পণ্যের জন্য বিএসটিআইয়ের প্রয়োজনীয় ছাড়পত্রও থাকতে হয়।
অভিযানে যাচাই করা পণ্যগুলোতে এসব প্রয়োজনীয় তথ্য ও বিএসটিআইয়ের ছাড়পত্র না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে, অভিযানে টপটেন মার্টের টেক্সটাইল সেকশনের লাইসেন্সের বিষয়টিও সামনে আসে। বিএসটিআই সূত্রের তথ্য অনুযায়ী, ওই লাইসেন্সের মেয়াদ ২০২৪ সালে শেষ হয়েছে। এরপর লাইসেন্সটি নবায়ন করা হয়নি এবং নবায়নের জন্য আবেদনও করা হয়নি বলে জানানো হয়।
বিএসটিআই কর্মকর্তারা জানান, এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে আগে তাগাদা দেওয়া হলেও লাইসেন্স নবায়নের উদ্যোগ নেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে দ্রুত লাইসেন্স নবায়নের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে বিএসটিআইয়ের পক্ষে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার মাকসুদা রুনা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) ইবাদত মানিক ও পরিদর্শক মো. শাহজাহান।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন