নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার সম্পাদক তৌহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় বিএনপির তিন নেতাসহ ১৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ (৪৫), যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল প্রধান (৫০) এবং বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের (৩০)।
এ ছাড়া হালিম আজাদের ছোট ভাই ইয়াসিন আরাফাতসহ নয়ন, ইমন, জুয়েল, হাসান শরীফ, শরীফ, শুভ, রানা, ইমরান, লিটন, শরিয়ত উল্লাহ, বিজয় ও মাসুম ওরফে মরা মাসুমকে মামলায় আসামি করা হয়েছে।
বালু উত্তোলন নিয়ে অভিযোগের পর হামলার অভিযোগ
মামলার এজাহার অনুযায়ী, সোমবার বিকেলে বক্তাবলী বাজার এলাকায় এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্থানীয়দের সঙ্গে আলাপকালে ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠে আসে।
পরে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়িতে গিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এজাহারে বলা হয়, নৌ পুলিশ ফাঁড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাওয়ার সময় রাত সোয়া ৮টার দিকে তৌহিদুল ইসলামসহ এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।
বাদীপক্ষের অভিযোগ, এ সময় তাদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয় এবং তৌহিদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়।
‘হত্যাচেষ্টা’ মামলায় এখনো গ্রেপ্তার নেই
মামলার বিষয়টি নিশ্চিত করে এক গণমাধ্যমকে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, মামলাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন