বি পি নিউজ ২৪

নেতাকর্মীদের ওপর হামলা হলে চুপ করে থাকব না

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নেতাকর্মীদের ওপর হামলা হলে চুপ করে থাকব না

নিজের নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন, হুমকি বা হয়রানির ঘটনায় নীরব থাকবেন না বলে জানিয়েছেন এনসিপি নেতা জুবাইর সরদার। একই সঙ্গে জেলা থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত দলের প্রতিটি কর্মীর পাশে থাকার কথা জানিয়েছেন তিনি।

সোমবার নিজের ফেসবুক পোস্টে জুবাইর সরদার এসব কথা বলেন।

পোস্টে তিনি বলেন, তিনি বেঁচে থাকতে কোনো নেতাকর্মীর ওপর হামলা, নির্যাতন, হুমকি বা হয়রানি হলে চুপ করে বসে থাকবেন না। জেলা থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিটি সহযোদ্ধার পাশে দৃঢ়ভাবে থাকার কথাও উল্লেখ করেন তিনি।

নেতাকর্মীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় নিজের অবস্থান তুলে ধরে জুবাইর সরদার বলেন, অন্যায়ের বিরুদ্ধে তাদের কণ্ঠ আরও শক্ত হবে এবং তৃণমূলের প্রতিটি কর্মীকে সঙ্গে নিয়েই তারা সামনে এগিয়ে যাবেন।

তিনি আরও বলেন, কোনো নেতাকর্মীকে একা ভাবার সুযোগ নেই। একজনের ওপর অন্যায় হলে সবাই তার পাশে দাঁড়াবে। ভয়ভীতি, হুমকি কিংবা চাপ সৃষ্টি করে তাদের ন্যায়সংগত অবস্থান থেকে সরানো যাবে না।

তবে আন্দোলন-প্রতিবাদের ক্ষেত্রে শান্তিপূর্ণ ও আইনসম্মত পথ অনুসরণের কথা উল্লেখ করেছেন জুবাইর সরদার। তাঁর ভাষ্য, হামলা বা উসকানির জবাব প্রতিশোধের মাধ্যমে নয়; ঐক্য, সংগঠন ও আইনের মাধ্যমে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নেতাকর্মীদের ওপর হামলা হলে চুপ করে থাকব না

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিজের নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন, হুমকি বা হয়রানির ঘটনায় নীরব থাকবেন না বলে জানিয়েছেন এনসিপি নেতা জুবাইর সরদার। একই সঙ্গে জেলা থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত দলের প্রতিটি কর্মীর পাশে থাকার কথা জানিয়েছেন তিনি।

সোমবার নিজের ফেসবুক পোস্টে জুবাইর সরদার এসব কথা বলেন।

পোস্টে তিনি বলেন, তিনি বেঁচে থাকতে কোনো নেতাকর্মীর ওপর হামলা, নির্যাতন, হুমকি বা হয়রানি হলে চুপ করে বসে থাকবেন না। জেলা থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিটি সহযোদ্ধার পাশে দৃঢ়ভাবে থাকার কথাও উল্লেখ করেন তিনি।

নেতাকর্মীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় নিজের অবস্থান তুলে ধরে জুবাইর সরদার বলেন, অন্যায়ের বিরুদ্ধে তাদের কণ্ঠ আরও শক্ত হবে এবং তৃণমূলের প্রতিটি কর্মীকে সঙ্গে নিয়েই তারা সামনে এগিয়ে যাবেন।

তিনি আরও বলেন, কোনো নেতাকর্মীকে একা ভাবার সুযোগ নেই। একজনের ওপর অন্যায় হলে সবাই তার পাশে দাঁড়াবে। ভয়ভীতি, হুমকি কিংবা চাপ সৃষ্টি করে তাদের ন্যায়সংগত অবস্থান থেকে সরানো যাবে না।

তবে আন্দোলন-প্রতিবাদের ক্ষেত্রে শান্তিপূর্ণ ও আইনসম্মত পথ অনুসরণের কথা উল্লেখ করেছেন জুবাইর সরদার। তাঁর ভাষ্য, হামলা বা উসকানির জবাব প্রতিশোধের মাধ্যমে নয়; ঐক্য, সংগঠন ও আইনের মাধ্যমে দেওয়া হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ