বি পি নিউজ ২৪

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করা হবে, পাশে থাকবে এনসিপিও: এমপি আব্দুল্লাহ আল আমিন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করা হবে, পাশে থাকবে এনসিপিও: এমপি আব্দুল্লাহ আল আমিন

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে: আব্দুল্লাহ আল আমিন

ধর্মীয় পরিচয় কিংবা পেশার ভিন্নতা নয়, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি নিজেও বিভিন্ন মণ্ডপ পরিদর্শনের কথা জানিয়েছেন।

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ভিজিডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আগত ভক্তদের মধ্যে ভিজিডি কার্ড বিতরণ করা হয়।

বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরাও নিরাপত্তা ও সহযোগিতায় পাশে থাকবেন। পূজার সময় তিনি নিজেও বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করবেন বলে জানান।

নাগরিক অধিকার প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, রাষ্ট্রের প্রতিটি মানুষের অধিকার সমানভাবে প্রতিষ্ঠিত হতে হবে। ধর্ম, বর্ণ কিংবা পেশার পরিচয়ের কারণে কোনো নাগরিকের অধিকার ক্ষুণ্ন করা যাবে না। প্রত্যেকের মর্যাদা ও অধিকার সমানভাবে নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরও বলেন, সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব যেন মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করা হবে, পাশে থাকবে এনসিপিও: এমপি আব্দুল্লাহ আল আমিন

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে: আব্দুল্লাহ আল আমিন

ধর্মীয় পরিচয় কিংবা পেশার ভিন্নতা নয়, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি নিজেও বিভিন্ন মণ্ডপ পরিদর্শনের কথা জানিয়েছেন।

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ভিজিডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আগত ভক্তদের মধ্যে ভিজিডি কার্ড বিতরণ করা হয়।

বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরাও নিরাপত্তা ও সহযোগিতায় পাশে থাকবেন। পূজার সময় তিনি নিজেও বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করবেন বলে জানান।

নাগরিক অধিকার প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, রাষ্ট্রের প্রতিটি মানুষের অধিকার সমানভাবে প্রতিষ্ঠিত হতে হবে। ধর্ম, বর্ণ কিংবা পেশার পরিচয়ের কারণে কোনো নাগরিকের অধিকার ক্ষুণ্ন করা যাবে না। প্রত্যেকের মর্যাদা ও অধিকার সমানভাবে নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি আরও বলেন, সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব যেন মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে উদযাপন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ