বি পি নিউজ ২৪

বন্দরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বন্দরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক বিরোধের জেরে সুফিয়া আক্তার নিশি (২৪) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরের (২৮) বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার তিনগাঁও উত্তরপাড়া এলাকায় নিহতের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে।

নিহত সুফিয়া আক্তার নিশি তিনগাঁও উত্তরপাড়া এলাকার দেলোয়ার হোসেন ও পুতুল বেগমের মেয়ে। তাঁর স্বামী মনির রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বারুইপাড়া এলাকার শফিকুল ইসলাম বাবুল ও আদরি খাতুনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। সোমবার রাতেও এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। পরে নিশি ঘুমিয়ে পড়লে মঙ্গলবার ভোররাতে ধারালো ছুরি দিয়ে তাঁর গলায় আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এরপর ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। পরে বন্দর থানার ডিউটি অফিসারের নির্দেশে এসআই নূর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে নিশির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর স্বামী মনিরকে গ্রেপ্তার করে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল—ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ