বি পি নিউজ ২৪

হত্যা মামলায় পুনরায় জামিন পেয়ে আইভীর স্লোগান, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না’

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হত্যা মামলায় পুনরায় জামিন পেয়ে আইভীর স্লোগান, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না’

তুহিন হত্যা মামলায় পুনরায় জামিন পেলেন আইভী, আদালত ছাড়ার আগে দিলেন ‘জয় বাংলা’ স্লোগান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রিকশাচালক তুহিন নিহত হওয়ার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় পুনরায় জামিন পেয়েছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় তিনি বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না।’

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ জামিন আবেদন মঞ্জুর করেন। এদিন আইভী নিজে আদালতে উপস্থিত ছিলেন।

মামলাটি দায়ের করেছিলেন নিহত রিকশাচালক তুহিনের স্ত্রী আলেয়া আক্তার। আইনজীবীর ভাষ্য অনুযায়ী, মামলার তদন্তকারী কর্মকর্তা বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন। ওই প্রতিবেদনের বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। উচ্চ আদালত থেকে আগে জামিনে থাকলেও এদিন আইভীর পক্ষে পুনরায় জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

আইভীর আদালতে উপস্থিতিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। শুনানি শেষে তিনি আদালত থেকে বেরিয়ে যান। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা না বললেও গাড়িতে ওঠার আগে ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না’ বলে স্লোগান দেন।

মামলার প্রেক্ষাপট অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেলিনা হায়াৎ আইভীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদ থেকে অপসারণ করা হয়। তিনি তিনবারের নির্বাচিত মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি।

পরের বছর ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় দেওভোগের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাঁকে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখায়। প্রায় ১৩ মাস কারাবন্দি থাকার পর গত ৩ জুন রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

হত্যা মামলায় পুনরায় জামিন পেয়ে আইভীর স্লোগান, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না’

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ